ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন খালাসিবাড়ীর কাছে আজ সোমবার ভোরে বাসের ধাক্কায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী (৩৫) এবং বাসের সুপারভাইজার ফাইজুর হাসান (৩০)। আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় একটি বালুবোঝাই ট্রাক রাস্তার ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে বাগেরহাটের রামপালগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী মাদ্রাসার অধ্যক্ষ ঘটনাস্থলেই নিহত হন। বাগেরহাট সদরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বাসের সুপারভাইজার মারা যান।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে বাসের চালককে ধরা যায়নি।