ফরিদপুরে বিএমএর নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর শাখার নির্বাচনে ৩০ ডিসেম্বর আ স ম জাহাঙ্গীর চৌধুরী সভাপতি এবং এস এম খবিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. শফিক-উর-রহমান ও সুশান্ত বিশ্বাস, কোষাধ্যক্ষ নকুলরঞ্জন সরকার, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অপূর্বকান্তি বিশ্বাস, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রতন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রওশনা জাহান আক্তার। এ ছাড়া কার্যকরী সদস্যরা হলেন এম এ জলিল, গোলাম কবির মিয়া, নিখিল চন্দ্র দত্ত, করুণা কান্ত দে, রাজমোহন হিরা, মো. আফজাল হোসেন, সুমিতেন্দ্র সরকার, মোকাদ্দেস হোসেন, সব্যসাচী নাথ ও মো. ফয়েজুর রহমান।