ফরিদপুরে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
ফরিদপুরের বিভিন্ন সংগঠন শীতার্তদের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছে। ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন: ১৯ জানুয়ারি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় শহরের আলীপুর মহল্লার স্টিফেন হাউজে এক হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। এ সময় ফাউন্ডেশনের সভাপতি শামীম হক, হল্যান্ডের নাগরিক নিল্টজি স্পং ও এলিজাবেথ স্পাউয়েন মিকা, সাধারণ সম্পাদক আলি আজগর, লিটু হক প্রমুখ উপস্থিত ছিলেন।রামকৃষ্ণ মিশন: ১৮ জানুয়ারি ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে নিজ কার্যালয়ে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মিশনের সাধারণ সম্পাদক স্বামী ভগবানন্দ মহারাজ, সহসম্পাদক শিবপ্রিয় নন্দজি মহারাজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আবুল হোসেন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক আলোক সেন উপস্থিত ছিলেন।রোটারি ক্লাব: রোটারি ক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে ৩০টি সোয়েটার বিতরণ করা হয়। এ সময় জেলা রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রথম আলো বন্ধুসভা: শহরের চুনাঘাটা এলাকায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ১০০ সদস্যের মধ্যে ১৬ জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। এ সময় ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি সবুজ, সহসভাপতি রোখসানা জামান ও শ্যামল, সদস্য সাগর, সোহাগ, রাদ, সুদীপ্ত, লিটু, পনির ও উপদেষ্টা নূরউজ্জামান উপস্থিত ছিলেন।