ফরিদপুরে মহাকালের ‘শিখণ্ডী কথা’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ হয়ে জন্মগ্রহণ করেও নারী বা পুরুষের পূর্ণাঙ্গতা যারা পায়নি তারাই ‘শিখণ্ডী’, ‘হিজড়া’ বা ‘বৃহন্নলা’। যে নামেই তাদের ডাকা হোক না কেন, প্রতিনিয়ত তারা হচ্ছে লাঞ্ছিত। সামাজিক অবহেলা, অনাচার ও নির্মমতা তাদের নিত্যদিনের বিধিলিপি। হিজড়া সম্প্রদায়ের সুখ-দুঃখ, হাসি-কান্নার জীবনলিপিই শিখণ্ডী কথা।ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় গতকাল শুক্রবার নাটকটি মঞ্চস্থ হয় ফরিদপুরে। কবি জসীমউদ্দীন মিলনায়তনে সন্ধ্যায় নাটকটি উদ্বোধন করেন বিপ্লব বালা।নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন রশিদ হারুন। নাটকের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবু সুফিয়ান চৌধুরী, সিরাজুল আজম ও ম নিজাম।মহাকালের সভাপতি মীর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মহাকাল ঢাকার পাশাপাশি নিজেদের উদ্যোগে ঢাকার বাইরে নাটক প্রদর্শনী শুরু করেছে। গত মাসে চট্টগ্রাম থেকে এ কর্মসূচি শুরু হয়।