ফরিদপুরে মাদক ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ঠেকাতে মাদক ব্যবসায়ীদের ধরে তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। ফরিদপুর জেলার মাদকব্যবসা নির্মূল করার জন্য জেলা প্রশাসনের সহায়তায় এ উদ্যোগ নিয়েছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ৪ আগস্ট থেকে শুরু করে ৩১ আগস্ট পর্যন্ত ১২টি অভিযানে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ৫০০ গ্রাম গাঁজাসহ মুরাদ হোসেনকে (২৭) ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ৮ আগস্ট সূর্য মোল্লাকে (২৯) ছয় গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৯ আগস্ট ইরোদ হোসেনকে (৪৩) ১৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে দুই বছরের, ১১ আগস্ট মোতাহার পালকে (৫০) ৫০০ গ্রাম গাঁজাসহ এক বছরের, ১২ আগস্ট মোস্তফা মল্লিককে (৩৯) ৫০০ গ্রাম গাঁজাসহ দুই বছরের, ১৮ আগস্ট বুদই ফকিরকে (৫৫) ১০০ গ্রাম গাঁজাসহ ছয় মাসের, ২১ আগস্ট ১০০ গ্রাম গাঁজাসহ রাশেদ মণ্ডলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ২২ আগস্ট ৮০০ গ্রাম গাঁজাসহ মো. শেখ হান্নান (৪০) ও মো. শেখ খোকনকে (৪৫) ছয় মাস করে কারাদণ্ড, ২৩ আগস্ট ১০০ গ্রাম গাঁজাসহ মো. নবীন মণ্ডলকে (৩২) ছয় মাসের কারাদণ্ড, ২৫ আগস্ট আট গ্রাম হেরোইনসহ এমেলী বেগমকে (২০) দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২৭ আগস্ট দুই কেজি গাঁজাসহ মো. রিপন শেখকে (২৬) দুই বছরের সশ্রম করাদণ্ড এবং গাঁজা বহনের দায়ে মো. জিল্লুর রহমান (২৪), মো. আনোয়ারুল ইসলাম (২৪) ও মো. রাজু আহমেদকে (২৩) ছয় মাসের কারাদণ্ড এবং ৩১ আগস্ট ১০০ গ্রাম গাঁজাসহ মো. হাসানকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ অভিযানগুলো ফরিদপুর শহর, সদর ও চরভদ্রাসন উপজেলায় চালানো হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে জানান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে তাৎক্ষণিক বিচার করে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।