ফরিদপুরে মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এস এম শাহ্ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. মফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি—মোজাহারুল করিম চৌধুরী ও কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও আলমগীর কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন সাহা, দপ্তর সম্পাদক সাঈদ আবু আইয়ুব, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সড়ক সম্পাদক ইয়ার আলী মাতুব্বর, সদস্য মোজ্জাম্মেল হক, গোলাম মওলা, সুদর্শন অধিকারী, বিনয় ব্যানার্জি, কাজী মো. আলী আজগর, দিল মোহাম্মদ ও আখতার হোসেন। মোড়ক উন্মোচন: ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫ জানুয়ারি আকবর কবির রচিত আত্মকথা ‘স্মৃতি-বিস্মৃতির বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন অধ্যাপক আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন লেখকের মেয়ে খুশী কবির, মো. শাহজাহান, আ ন ম আব্দুস সোবহান, মো. রেজাউল করিম, আহমেদ জালাল ও সিরাজ-ই-কবির।