ফরিদপুরে রবীন্দ্র নাট্যমেলায় ‘রথের রশি’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রবীন্দ্র নাট্যমেলা ও প্রদর্শনীর দ্বিতীয় দিনে গতকাল সেমাবার মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের রথের রশি নাটকটি। এটি মঞ্চস্থ করে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠী। নাটকটির নির্দেশনা দিয়েছেন তাইজুদ্দীন।সমাজের অবহেলিত মানুষের জীবনসংগ্রাম ও তাদের সাফল্যগাথা ফুটিয়ে তোলা হয় এই মঞ্চায়নে।প্রসঙ্গত, গত রোববার থেকে ফরিদপুরে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যমেলা ও রবীন্দ্র প্রদর্শনী শুরু হয়েছে। ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠী এই আনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় কবি জসীমউদ্দীন মিলনায়তনে নাট্যোৎসব এবং হল-সংলগ্ন চত্বরে রবীন্দ্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।