ফরিদপুরে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ১১ জানুয়ারি রাতে শহরের বিভিন্ন বস্তি এলাকায় ২০০ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেছে। এ সময় সোসাইটির সভাপতি জহিরুল হক, সৈয়দ মোদাররেছ আলী, রশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ জানুয়ারি স্থানীয় কাজী নূর-রাজিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১৩৫টি পরিবারের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া বেগম। প্রধান অতিথি ছিলেন আজহারুল হক। বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী আজাদ মোহাম্মদ, আবদুল লতিফ খান, কাজী সবুজ প্রমুখ।একই দিন পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে ৫০০ করে মোট পাঁচ হাজার টাকা মেধা বৃত্তি দেওয়া হয়।ফরিদপুর শহরের টেপাখোলা শান্তিনিবাসে ১৩ জানুয়ারি ৫০ জন নিবাসীর মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে ফরিদপুরের বরিশাল সমিতি। এ সময় সমিতির উপদেষ্টা আলতাফ হোসেন, সভাপতি সাইদুর রশিদ ও সাধারণ সম্পাদক গৌতম কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।