ফরিদপুরে শেষ হয়েছে জাতীয় বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কে জাগিবে আজ, কে করিবে কাজ/ কে ঘোচাতে চাহে জননীর লাজ’ স্লোগান সামনে রেখে ১৩ জুলাই ফরিদপুরে শেষ হয়েছে জাতীয় বিতর্ক উৎসব। ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।ছয় দিনব্যাপী এ উৎসবের প্রথম পর্ব শুরু হয় ৮ জুলাই ফরিদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে। এ উৎসবে বৃহত্তর ফরিদপুরের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। উৎসবে স্কুল পর্যায়ে স্লোগান দল চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীরা হলেন মুনমুন, প্রত্যাশা ও নিত্য। রানারআপ হয় স্বাধীনতা দল। এ দলের প্রতিযোগীরা হলেন ঋতুপর্ণা, নাদিরা ও শুচিতা।ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মিথষ্ক্রিয়া দল। এ দলের প্রতিযোগীরা হলেন সতীর্থ, মিথুন ও পাভেল। রানারআপ হয়েছে আলোকবর্তিকা দল। এ দলের প্রতিযোগীরা হলেন তরিকুল, সনজিদা ও প্রীতম।সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা। বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক ফরিদপুরের এজিএম মো. জয়নুদ্দিন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু, আলতাফ হোসেন, রেজভী জামান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী, সংস্কৃতি কর্মী আসমা আক্তার, সিরাজ-ই-কবির ও অনিমেষ রায়। স্বাগত বক্তব্য দেন জেলা ডিবেট ফোরামের সুব্রত ঘোষ ও জুনান জিনা। সভাপতিত্ব করেন জেলা ডিবেট ফোরামের সভাপতি মেহেদী হাসান।বেলা ১১টায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ আলী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী, সংস্কৃতিক কর্মী সিরাজ-ই-কবির ও আসমা আক্তার। সভাপতিত্ব করেন এফডিএফের সভাপতি মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির সভাপতি সুব্রত ঘোষ।