ফরিদপুরে শেষ হয়েছে পথনাট্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত আট দিনব্যাপী বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা ৩ ডিসেম্বর শেষ হয়েছে।মেলার শেষ দিনে তিনটি নাটক পরিবেশন করা হয়। নাটকগুলো হলো: সেলিম আল দীন রচিত, সামাদ ভূঁইয়া ও রওনক লাবণী পরিচালিত ঢাকার স্বপ্ন দলের ফেস্টুনে লেখা স্মৃতি, স্বপন ভট্টাচার্য রচিত ও খোরশেদুল আলমের নির্দেশনায় ঢাকার শব্দ থিয়েটারের ট্রাংক রহস্য এবং গৌতম রায় রচিত ও কাজী আল আহসান কল্লোল নির্দেশিত ফরিদপুরের অনির্বাণ নাট্যগোষ্ঠীর তারাপদ অ্যান্ড কোং।আয়োজক বৈশাখী নাট্যগোষ্ঠীর সাবেক শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, অভিনেতা ফজলুর রহমান বাবু এবং অভিনেতা ও পরিচালক মোশাররফ আবুল।২ ডিসেম্বর মেলায় যে তিনটি নাটক মঞ্চস্থ হয়, সেগুলো হলো ব্রাত্য আমিন রচিত ও নির্দেশিত ঢাকা বটতলার নাটক দলের একজন রুহুল আমীন, জিয়া হায়দার রচিত ও আমিনুর রহমান নির্দেশিত ফরিদপুর সুনিয়ম নাট্য চক্রের নাটক সিটি ’৭১ এবং রফিকুল আলম রচিত ও নির্দেশিত ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটার পরিবেশন করে নতুন প্রজন্ম।পথনাট্য মেলার ষষ্ঠ দিনে ১ ডিসেম্বর তিনটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমে মোস্তফা পান্না ও আফরোজা বেগম রচিত এবং তৃষ্ণা সরকার ও আবু সুফিয়ান চৌধুরী নির্দেশিত শিশুসংগঠন ফুলকির হাসান হোসেনের মা কান্দে বারো মাস মঞ্চস্থ হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকে ৪০ বছর আগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাওয়া দুই সহোদর হাসান ও হোসেনের মায়ের মর্মস্পর্শী বিবরণ তুলে ধরা হয়েছে। যুদ্ধে গিয়ে ওই দুই ভাই আর ফিরে আসেনি। মা আজও তাদের প্রতীক্ষায় প্রহর গুনছেন। এর মধ্য দিয়ে নাটকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।এ ছাড়া অজয় দাস তালুকদার রচিত এবং সাগর ও সঞ্জীব নির্দেশিত রাজবাড়ীর আমরা ক’জন নাট্যদলের মুক্তি চাই এবং মুন্সি মোহাম্মদ আলী রচিত, হামীম, তাজু ও গৌতম নির্দেশিতদোজখ থেকে বলছি পরিবেশন করে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠী।ফরিদপুর থিয়েটারের নাট্য কর্মশালা: ৫ ডিসেম্বর ফরিদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা। ফরিদপুর থিয়েটারের উদ্যোগে স্থানীয় ঈশান স্কুলে এ কর্মশালার আয়োজন করা হয়।এতে নাট্যপ্রশিক্ষক ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীবচন্দ্র দাস। কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর থিয়েটারের সভাপতি কাজী আমিরুল ইসলাম।ফরিদপুরে হরিনাম মহাযজ্ঞ: ফরিদপুর শহরের পৌর এলাকার শোভারামপুর কালীমন্দিরে শুরু হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। ২ ডিসেম্বর এ অনুষ্ঠান শুরু হয়েছে, শেষ হবে আজ ১২ ডিসেম্বর রোববার অষ্টকালীন লীলা কীর্তনের মধ্য দিয়ে। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ভাগবত পাঠ, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন প্রভৃতি। বাগেরহাটের ভাইবোন সমপ্রদায়, গোপালগঞ্জের মা আনন্দময়ী সমপ্রদায় ও বিশ্ববন্ধু সমপ্রদায়, কুমিল্লার বেদবাণী সমপ্রদায়, ফরিদপুরের বাসুদেব সমপ্রদায় ও সাতক্ষীরার গৌর বাণী সমপ্রদায়, ছোট হরিদাস সমপ্রদায় ও কবিতা ঘোষ ভাগবত পাঠ ও কীর্তন পরিবেশন করে।