ফরিদপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের দিঘিরপাড় পুকুরপাড় এলাকায় গতকাল শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আহসান খন্দকার দাবি করেছেন, নিহতের নাম মফিজুর রহমান মুন্সি (৩০)। তিনি স্থানীয় যুবলীগ কর্মী।স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এ এম এম আখতারুজ্জামান বলেন, ‘সকালে এলাকাবাসী আমাকে এ ঘটনা জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত গোলদার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১০টার পর অজ্ঞাত সন্ত্রাসীরা ওই ব্যক্তিকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।