ফরিদপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ফরিদপুরে গতকাল আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর সোয়া ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।‘জীবন দিলাম, রক্ত দিলাম, পদ্মা হইলো লাল’—ঢাকা উদীচীর ্পরিবেশনায় এ সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়। গান পারিবেশন করেন আরিফ রহমান, প্রশান্ত সিকদার, স্বর্ণময়ী মণ্ডল। আবৃত্তিতে অংশ নেন মজুমদার বিপ্লব, শোভা দাস। এ ছাড়া একটি দলীয় নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তামান্না তিথী।