ফরিদপুরে সেরা সরকারি রাজেন্দ্র কলেজ দ্বিতীয় সারদা সুন্দরী
এবার ফরিদপুর জেলা থেকে সাত হাজার ৬৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন পাঁচ হাজার ২৮৮ জন। পাসের হার ৬৮ দশমিক ৯৮ ভাগ।জেলায় জিপিএ ৫ পেয়েছেন ১৩৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০১ জন, মানবিক বিভাগে ১৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯ জন। সরকারি রাজেন্দ্র কলেজ ৫৬টি জিপিএ-৫ নিয়ে সবার শীর্ষে রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫২ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে চারজন জিপিএ-৫ পেয়েছেন। এর পর রয়েছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ জন, মানবিক বিভাগে সাতজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাঁচজন। সরকারি ইয়াছিন কলেজ থেকে নয়জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সাতজন এবং ব্যবসায় শিক্ষা শাখায় দুজন।ফরিদপুর সদর উপজেলার ১০টি কলেজ থেকে তিন হাজার ৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন দুই হাজার ৬৭৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১৪ জন। কলেজগুলো হল আলহাজ আব্দুল খালেক কলেজ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ, হালিমা গালর্স স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর সিটি কলেজ, কবিরবাগ পৌর মহিলা কলেজ ও বাখুন্ডা কলেজ।হালিমা গালর্স অ্যান্ড কলেজ ও ফরিদপুর সিটি কলেজ থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছেন। ফরিদপুর সদরের বাইরে সবচেয়ে বেশি নয়জন জিপিএ-৫ পেয়েছে বোয়ালমারী উপজেলা। এর মধ্যে কাজি সিরাজুল ইসলাম মহিলা কলেজ ছয়টি এবং কাদেরদি কলেজ তিনটি।মধুখালী উপজেলা হতে জিপিএ-৫ পেয়েছে চারটি। এর মধ্যে বীরশ্রেষ্ট আব্দুর রউফ কলেজ থেকে দুটি এবং সরকারি আইন উদ্দীন কলেজ ও হাজি আব্দুর রহিম আব্দুল করিম কলেজ থেকে একটি করে পেয়েছে। নগরকান্দা উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন তিনজন। এ তিনজনই নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী। চরভদ্রাসন উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন। এ দুজনই চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষার্থী।সদরপুর উপজেলার সদরপুর সরকারি কলেজ একটি জিপিএ-৫ পেয়েছে। ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা এই তিনটি উপজেলায় কেউ জিপিএ-৫ পাননি।