ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার সবরিকান্দী এলাকায় আজ রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। মধুখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজ্জাক জানান, মহাসড়কের সবরিকান্দীতে ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১৩ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াত মোস্তফা হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসীনুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।