ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন পিকআপের সহকারী পাইকগাছার শিববাটি গ্রামের মিজানুর রহমান (২৫) ও পিকআপের যাত্রী একই উপজেলার করলিয়া গ্রামের তাপস মণ্ডল (২৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে ঢাকাগামী কাঁকড়াবোঝাই পিকআপটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুজন নিহত হন। আহত হয়েছেন পিকআপের চালক। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।