ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সায়েম মুন্সি (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।আবু সায়েম নরসিংদী জেলার মনোহরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাইট গ্রামে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সায়েম ঈদের ছুটিতে একটি মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি যাওয়ার সময় পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।