ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে জনতা ব্যাংকের মোড় এলাকায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ফরিদুল হক (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে জনতা ব্যাংক মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ফরিদুলের মৃত্যু হয়।ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক রফিকুল আলম জানান, দুর্ঘটনার ব্যাপারে তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন।