ফরিদপুরে হকি লিগ শুরু ৬ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ক্রীড়া সংস্থা ও জেলা হকি কমিটি যৌথ উদ্যোগে ৬ জানুয়ারি শুরু হচ্ছে হকি লিগ। ফরিদপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ক গ্রুপে রয়েছে পূবালী ক্লাব, সিনিয়র হকি একাদশ, মনসুর স্মৃতি সংঘ, ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ও ইয়াছিন খান স্মৃতি সংঘ। খ গ্রুপে রয়েছে হকি একাদশ, সবুজসেনা ক্লাব জুনিয়র, ডিজাইন ফার্নিচার, খোকাঠাকুর স্মৃতি সংঘ ও ফ্রেন্ডস ক্লাব।