ফরিদপুরে ‘রাক্ষুসী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে রাক্ষুসী নাটকটি মঞ্চায়নের মাধ্যমে গতকাল বুধবার ফরিদপুরে শেষ হয়েছে খেয়ালী নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের উৎসব। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন মমতাজউদদীন আহমদ এবং নির্দেশনা দিয়েছেন আলম খান।মঞ্চায়নের আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটকটি তাঁদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়।