ফরিদপুরে ‘স্পর্ধা’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর অফিস জানায়, ‘এসো মূল ধারাতে, মিলি নব নাট্যালোকে’ আহ্বানের মধ্য দিয়ে ফরিদপুরে মঞ্চস্থ হয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান টাউন থিয়েটারের বার্ষিক নাটক।গতকাল সন্ধ্যায় টাউন থিয়েটারের নিজস্ব মঞ্চে মঞ্চায়িত হয়েছে নাট্যকার আবদুল্লাহ আল মামুন রচিত নাটক স্পর্ধা। নাটকটির নির্দেশনা দিয়েছেন শেখ মো. শাহজাহান।এক ঘণ্টার এ নাটকে অভিনয় করেছেন টাউন থিয়েটারের ১৩ জন শিল্পী।