ফরিদপুরের জসীম মঞ্চে ‘গৈ গ্রামের কিস্সা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের গ্রাম বাংলার সামাজিক উপাখ্যান বোবা কাহিনী অবলম্বনে ফরিদপুরের জসীম মঞ্চে গতকাল শুক্রবার মঞ্চস্থ হয়েছে ‘গৈ গ্রামের কিস্সা’।কাহিনীটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আলম খান। ফরিদপুরে পল্লিকবির পৈতৃক বাড়িসংলগ্ন জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলায় গতকাল আটটি সাংস্কৃতিক সংগঠন তাদের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। এর মধ্যে ছিল লালন পরিষদের লালনগীতি। এতে লতিফ শাহ ও পাগলা বাবলু সংগীত পরিবেশন করেন। ‘নকশী কাঁথা’ শীর্ষক আবৃত্তি পরিবেশন করে অঙ্কুর । সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি, নৃত্যাঙ্গন, ঘুংঘুর সাংস্কৃতিক একাডেমি, ঝংকার শিল্পীগোষ্ঠী ও উদীচী শিল্পীগোষ্ঠী।