ফরিদপুরের বাকীগঞ্জ ফাজিল মাদ্রাসার শতভাগ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক সমমান) ২০০৯ সালের পরীক্ষায় ফরিদপুরের বাকীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শতভাগ সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় ৪৯ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফলাফলে বাকীগঞ্জ ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে অভিভাবকেরা মিষ্টি বিতরণ করেন। ইতিপূর্বে ২০১০ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসার ৩৮ জন পরীক্ষার্থীর সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এর মধ্যে ১২ জন জিপিএ-৫ পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহমুদুল হাসান জানান, এ বছর থেকে মাদ্রাসায় ফাজিলে অনার্স এবং কামিল শ্রেণী খোলা হচ্ছে।মধুখালী প্রেসক্লাবের নির্বাচন: মধুখালী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। মির্জা গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক আয়-ব্যয় ও উন্নয়নের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কাজল বসু। সভার দ্বিতীয় পর্বে মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মির্জা গোলাম ফারুককে সভাপতি ও কাজল বসুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।