ফরীদি ভাইয়ের বেশির ভাগ কাজই করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক তখন হেমন্ত। লিখেছেন শফিকুর রহমান। পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। নাটকে অভিনয় করেছেন লিটু আনাম। কথা হলো তাঁর সঙ্গে।‘তখন হেমন্ত’ নাটকের কাজের কী খবর?এই নাটকটি গল্প ৫২ পর্বের। এরই মধ্যে পুরো কাজ শেষ করেছি। নাটকে আমি দুটি বিষয়ের খুব জোর দিই—রুল নাম্বার ওয়ান ‘বস ইজ অলওয়েজ রাইট’। রুল নাম্বার টু ‘ইফ বস ইজ রং, দ্যান ফলোজ রুল নাম্বার ওয়ান’। প্রচুর মিথ্যা কথা বলি। আর তা সবার ভালোর জন্য। আমি যে পরিবারের সঙ্গে যুক্ত আছি, শেষ পর্যন্ত আমার দ্বারা তাদের সব সমস্যার সমাধান হয়। নাটকটিতে পরিমিত হাস্যরসের আবহে সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ, নৈতিক স্খলন আর তা থেকে উত্তরণের ইঙ্গিত রয়েছে।হুমায়ুন ফরীদির সঙ্গে আগেও কাজ করেছেন?আমি ঢাকা থিয়েটারে যোগ দিই ১৯৮৯ সালে। তখন থেকে কাজের বাইরেও ফরীদি ভাইয়ের সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক তৈরি হয়। এরপর টিভি নাটকে কাজ করতে এসে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে। তাঁর পরিচালনায় প্রায় বেশির ভাগ নাটক ও টেলিছবিতেই আমি অভিনয় করেছি। বৈশাখী টিভিতে আপনার অভিনীত ‘ইকারুসের ডানা’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। ওই নাটকের কী খবর?নানা ধরনের জটিলতা নিয়ে গল্পটি। এখন কিন্তু সব জটিলতা কেন্দ্রীভূত হচ্ছে। শেষ পর্যন্ত সব জট খুলবে। নাটকটির পরিচালক ও নাট্যকার হূদি হক কিন্তু কোনো পর্ব সংখ্যা নির্ধারণ করে নাটক লেখেন না। যেখানে গিয়ে গল্প শেষ হবে, সেখানেই নাটকও শেষ হবে। এটা কিন্তু নাটকের জন্য ভালো দিক।আরটিভির ‘কঙ্কাবতী’ ধারাবাহিকের কাজ কোথায় করেছিলেন?থাইল্যান্ডের কো সামুই দ্বীপে। ছোট্ট একটা দ্বীপ। অদ্ভুত সুন্দর। যখন আমাদের বিমানটি সেখানে অবতরণ করছিল, ভেবেই পাচ্ছিলাম না, এত ছোটা জায়গায় ঠিকমতো নামতে পারবে তো! এরপর ওখানে ধারাবাহিকটির কাজ করেছি। নাটকের গল্পটিও চমৎকার। আর দর্শক একটা নতুন জায়গা দেখতে পাবেন।