ফরীদি ভাইয়ের সঙ্গে আমি শেষ অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক দক্ষিণায়নের দিন। শওকত আলীর ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রী পূর্বদিন অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিকটি। চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এখানে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। গত মাসেও তিনি গিয়েছিলেন শুটিং করতে। অসুস্থ ছিলেন। কিন্তু চরিত্রটি গুরুত্বপূর্ণ—মধ্যবিত্ত একটি পরিবারের কর্তা। তাই আসতেই হবে। ওই দিন তাঁর সঙ্গে শুটিং করেছেন সুমাইয়া শিমু। নাটকে তাঁর চরিত্রটির নাম ‘রাখী’। কথা হলো সুমাইয়া শিমুর সঙ্গে।কী করছেন?কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম। ফরীদি ভাইকে (হুমায়ুন ফরীদি) শেষবারের মতো একটু দেখতে। বাসায় ফিরেছি। আজ আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। বারবার ওনার কথা মনে পড়ছে। ‘দক্ষিণায়নের দিন’ নাটকে আপনি তাঁর সঙ্গে অভিনয় করেছেন।গত মাসের মাঝামাঝি নাটকটির শুটিং ছিল উত্তরার আশ্রয়ে। তিনি এলেন। অসুস্থ। দোতলায় উঠতে হবে। পারছিলেন না। খুব কষ্ট হচ্ছিল। জানতে পারলাম, তখন পর্যন্ত তিনি কিছুই খাননি। দোতলায় আসার পর তাঁকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করলাম। স্যুপ দিলাম। রাজি হচ্ছিলেন না। যতটুকু শুনেছি, তারপর তিনি আর কোনো কাজ করতে পারেননি। ফরীদি ভাইয়ের সঙ্গে আমি শেষ অভিনয় করেছি। হয়তো এটাই ছিল শেষ কোনো নাটকে অভিনয়। কারণ এরপরই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।শুনেছিলাম তিনি একটি ধারাবাহিক তৈরির পরিকল্পনা করছিলেন।ওটাতে আমারও অভিনয়ের কথা ছিল। গত মাসে তিনি আমার কাছে সময় চেয়েছিলেন। আমি তাঁকে দক্ষিণায়নের দিন ধারাবাহিকের কাজের ফাঁকে বা পরে শুটিং রাখার জন্য অনুরোধ করেছিলাম। হঠাৎ তিনি বললেন, তোমার সঙ্গে আর হয়তো কোনো কাজ করা হবে না। ফোনে ওটাই ছিল ফরীদি ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা। ওনার সঙ্গে প্রথম কাজ করেছিলাম চন্দ্রগ্রস্ত টেলিছবিতে। এরপর ওনার অভিনীত প্রায় সব নাটক আর টেলিছবিতেই আমি কাজ করেছি।