প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীস্তরের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কাল বুধবার থেকে শুরু হচ্ছে। এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। এবারই প্রথমবারের মতো পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। এত দিন সনাতন পদ্ধতিতে শ্রেণীভিত্তিক ফলাফল প্রকাশ করা হতো। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আফসারুল আমিন এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হবে।’ এবার মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ লাখ ১৬ হাজার ৬৮৫ জন এবং ইবতেদায়ি পরীক্ষায় তিন লাখ ২০ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী রয়েছে। ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবে।