ফল ঘোষণায় দেরির কারণ তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রের ফল প্রকাশে দেরির কারণ ও ফলাফল ঘোষণাস্থলের বাইরে সহিংসতার ঘটনার তদন্ত আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আজ এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন ফলাফল ঘোষণা কেন্দ্র পরিদর্শন করেন। ফল ঘোষণা কেন্দ্রের বাইরে সহিংসতা ও ফল ঘোষণা বিলম্বের কারণ উদঘাটনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল। তিনি তত্কালীন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলমের কাছে ঘটনা সম্পর্কে জানতে চান। উত্তরে তিনি বলেন, ফল প্রকাশ করা হবে না বলে গুজব রটে গিয়েছিল।গতকাল সোমবার মো. জহুরুল হক চট্টগ্রাম যান। জানা গেছে, নির্বাচন কমিশন এই তদন্ত কমিটি গঠন করেছে। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৭ জুন নির্বাচনের পর ফল প্রকাশের সময় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমন্যাসিয়ামের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। ফলে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণা হলেও বাকিগুলোর ফল ঘোষণায় দেরি হয়। এসব ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি চট্টগ্রাম এসেছে।