ফল পাকানোর ক্ষতিকর ওষুধ আদালতে হস্তান্তর
ফল পাকানোর কাজে ব্যবহূত দুই হাজার ৬৪৬ কৌটা ক্ষতিকর ‘প্রোফিট’ (ইথোফন) আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করেছে রাজধানীর ২২৮ এলিফ্যান্ট রোডের গ্লোবাল এগ্রোভেট লিমিটেড, যার বাজারমূল্য ছয় লাখ ২৯ হাজার ৮৮০ টাকা।আদালত সূত্রে জানা যায়, ২০ মে ক্ষতিকর ওই ওষুধটি তৈরি এবং বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সাত দিনের মধ্যে তৈরি ও বাজারজাত হওয়া ওষুধ প্রত্যাহার করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ প্রতিষ্ঠানটি ১০০ মিলিমিটারের দুই হাজার ১৬২ কৌটা এবং ৫০ মিলিমিটারের ৪৮৪টি কৌটা ‘প্রোফিট’ ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় র্যাব-২, দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন জানান, জমা করা ওষুধ নষ্ট করতে বিএসটিআইয়ের মহাপরিচালকের জিম্মায় রাখা হয়েছে।