সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৬৪ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে সহকারী শিক্ষক ৩০ হাজার ৭১২ জন। বাকি এক হাজার ৮৫২ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। সহকারী শিক্ষক পদের ফল দেখতে এখানে ক্লিক করুনপ্রধান শিক্ষক পদের ফল দেখতে এখানে ক্লিক করুনসব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়েও ফল পাঠানো হয়েছে।সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। কোনো প্রার্থী নিয়োগপত্র যথাসময়ে না পেলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) (ফোন: ৯০০৩২২৪, ০১৭৩২৭০৫৫৫৮) এবং উপপরিচালকের (সংস্থাপন) (ফোন: ৯০১২৯২০, ০১৭১১১৬৩৯৩৩) সঙ্গেও যোগাযোগ করা যাবে।এ বছরের ৮ জানুয়ারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। মে মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাঁদের মৌখিত পরীক্ষা হয় এ বছরের জুনে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল গত বছরের ডিসেম্বরে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে চলতি বছরের ৮ জানুয়ারি দেশব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় আট লাখ ৭২ হাজার ৫৬৮ জন প্রার্থী অংশ নেন। তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশের ৬১টি জেলায় একযোগে পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা শেষে এক লাখ ৩০ হাজার জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত জুনে তাঁদের মৌখিক পরীক্ষা হয়। এখান থেকে ৩০ হাজার ৭১২ জনকে সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।