প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে ২০০৯ সালের সংস্কৃত ও পালি আদ্য, মধ্য ও উপাধি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পাসের হার ৭৮ দশমিক ২ শতাংশ।পাঁচ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার হাজার ৪৫৫ জন। তাঁদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন দুই হাজার ১৬৮ জন, দ্বিতীয় বিভাগ দুই হাজার ২১৭ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ৭০ জন।বোর্ডের পরীক্ষা কমিটির সভায় আজ এই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সচিব শুদ্ধানন্দ মহাথের।