ফল প্রকাশের ও খাবারের মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ ও ডাইনিংয়ের খাবারের মান উন্নত করার দাবিতে ঢাকা নার্সিং কলেজের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজ বুধবার বিক্ষোভ মিছিল করেছেন। দুপুর ১২টায় পাওয়া শেষ খবর অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ-সংলগ্ন ওই নার্সিং কলেজের সামনে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে সাত মাস আগে, কিন্তু এখনো ফল প্রকাশ করা হয়নি। অন্যদিকে তাঁদের ডাইনিংয়ের খাবারও দুর্গন্ধযুক্ত; যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে ৮৫ জন ছাত্রী না খেয়ে আছেন। খাবারের মান উন্নত না করলে তাঁরা অনশনেরও হুমকি দেন।