প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌর উপনির্বাচনের ফল মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে। প্রতিটি বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা শেষে ফলাফল এসএমএসের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে পাঠাবেন।ইসি সূত্র জানায়, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর নির্বাচন কমিশনে নিবন্ধন করা আছে। সার্ভারে পাঠানোর পর ইসি থেকে এই এসএমএসটি প্রিসাইডিং কর্মকর্তাকে ফেরত পাঠানো হবে। এরপর প্রিসাইডিং কর্মকর্তার কাছে থাকা ফলাফলের সঙ্গে এসএমএসের ফলাফল মিলে গেলে ওয়াই (Y) এবং ভুল হলে এন (N) লিখে তিনি আবার নির্বাচন কমিশনের সার্ভারে তা ফেরত পাঠাবেন।