ফলাফল যা-ই হোক, মেনে নেবেন কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা মেনে নেওয়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।বদরউদ্দিন আহমদ কামরান আজ শনিবার সকাল নয়টার দিকে নগরের কালীঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। সিলেটের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। সেই সুবাধে আমি আমার বিজয়ে আশাবাদী।’অপর মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল সাড়ে আটটার দিকে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।ভোটারের দীর্ঘ লাইননগরের হাজারীবাগ এলাকার গ্রীন ফেয়ার কিন্ডারগার্টেন ভোটকেন্দ্রে সকাল ১০টার দিকে কয়েক শ ভোটারের লম্বা লাইন দেখা গেছে।এমসি কলেজ ভোটকেন্দ্রে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ২০০ ভোট পড়েছে। বেলা যত বাড়ছে, ভোটারের উপস্থিতিও বাড়ছে।র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ, পরে সমাধানবখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কয়েকজন ভোটার অভিযোগ করেন, ভোট দিতে তাঁরা লাইনে দাঁড়ালে র‌্যাব জানায়, জাতীয় পরিচয়পত্র না আনলে ভোট দেওয়া যাবে না। তাঁরা বিষয়টি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানালে এর সমাধান হয়।এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ খালেদ প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের পক্ষে এ ধরনের কোনো নির্দেশনা নেই। ভোটরদের জাতীয় পরিচয়পত্র ছাড়াই ভোট দিতে বলায় সমস্যাটির সমাধান হয়।