ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির পরামর্শ অধ্যক্ষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফলের ভিত্তিতে এবারও একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করার পরামর্শ দিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। ভর্তির ক্ষেত্রে এবারও তাঁরা গত বছরের নীতিমালা অনুসরণ করার কথা বলেন। আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অধ্যক্ষরা এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন।গত বছর ফলাফলের ভিত্তিতে (প্রাপ্ত জিপিএর ভিত্তিতে) একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছিল। গত বছরের নীতিমালায় একই জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বয়সের শর্ত আরোপিত ছিল। সে নীতিমালা অনুযায়ী একই জিপিএ ছাত্র ছাত্র ভর্তির ক্ষেত্রে বয়স যার বেশি ছিল, সে-ই ভর্তির সুযোগ পেয়েছে।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, অধ্যক্ষদের সুপারিশ অনুযায়ী হয়তো আগের নীতিমালার ভিত্তিতেই এবারের ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হব। প্রয়োজন হলে সামান্য কিছু সংশোধনী আনা হতে পারে।অনেক শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবে না—এ কথা সঠিক নয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর রাজধানী ঢাকাতে ২২৯টি কলেজে আসন আছে ৮১ হাজার ৬৩১টি। আর এ বোর্ডে এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৬৯৭ জন।শিক্ষামন্ত্রী বলেন, গত ২০০৯-১০ শিক্ষাবর্ষে রাজধানীতে ১৯ হাজার ৫০৯টি আসন খালি ছিল। রাজধানীর বাইরে থেকে এসে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৬১৮ জন। এ ছাড়া গত বছর আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ হওয়া ৫৫ হাজার ২৫৬ জন শিক্ষার্থী কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।শিক্ষামন্ত্রী জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিজ এলাকার ভালো কলেজে ভর্তি হতে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লি¬ষ্টদের প্রতি আহ্বান জানান।দেশে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ও উচ্চমাধ্যমিকে ভর্তির আসনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার দেশে প্রায় আট হাজার কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ১১ লাখ ৮৬ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে নয় লাখ ৬০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী এসএসসি উত্তীর্ণ হয়েছে। সোয়া দুই লাখ আসন শূন্য থাকবে।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৪৭টি সরকারি ও তিন হাজার ১০৬টি বেসরকারি কলেজে আট লাখ ১০ হাজার ভর্তিযোগ্য আসন রয়েছে। এ বছর এসব বোর্ডে উত্তীর্ণ হয়েছে সাত লাখ ১৩ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী। তিনটি সরকারি ও দুই হাজার ৭৯২টি বেসরকারি মাদ্রাসায় আসন আছে এক লাখ ৮৫ হাজার এবং এবার পাস করেছে এক লাখ ৮২ হাজার ৪৩১ জন। পাশাপাশি ১৪৬টি সরকারি ও এক হাজার ৬৯৫টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে আসন আছে এক লাখ ৯১ হাজার ৫৮৫টি। কারিগরি বোর্ড থেকে পাস করেছে ৬৪ হাজার ৭৬১ জন।