ফলে রাসায়নিক মেশানোতে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফল পাকানোর ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে ফলে রাসায়নিক পদার্থ মেশানো বন্ধে ফলের আড়ত ও বাজারগুলো পর্যবেক্ষণ এবং রাসায়নিক পদার্থ মিশিয়ে যাতে ফল বিক্রি করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া বিভিন্ন পয়েন্ট দিয়ে আমদানি করা ফল দেশে প্রবেশের আগে তা পরীক্ষার করার নির্দেশ দেওয়া হয়।২০১০ সালের ১০ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ-সংক্রান্ত একটি রিটটি দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ওইদিনই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ ফলে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে পাঁচ দফা নির্দেশনা দেন।বিভিন্ন ফল পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে, তা জানাতে সরকারের প্রতি ওই রুল জারি করা হয়।আজ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।