ফলোআপ শিবিরের নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজকালের মধ্যে সংগঠনের নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। গতকাল বুধবার শিবিরের কেন্দ্রীয় একাধিক নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বর্তমান সভাপতি রেজাউল করিম নিজ পদে বহাল থাকছেন বলে জানা গেছে।গঠনতন্ত্র অনুযায়ী, সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি ১১০ জনে একজন করে কার্যকরী পরিষদের সদস্য হবেন। সারা দেশে শিবিরের বর্তমান সদস্যসংখ্যা চার হাজার ১৩৪। কার্যপরিষদের এক নেতা প্রথম আলোকে জানান, গতকাল দিনভর কার্যকরী পরিষদের নির্বাচন চলে। বিকেল পাঁচটায় নির্বাচন শেষ হয়। এতে নতুন-পুরোনো মিলিয়ে মোট ৪০ জন নতুন সদস্য নির্বাচিত হন। তাঁরাই এখন নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। আজ বা কাল নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। শিবির সূত্রে জানা গেছে, পদত্যাগীদের ফিরিয়ে আনার জন্য কয়েক দফা চেষ্টা করা হয়। এরপর ১৬ জন তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। তবে বাকি নয়জন জানিয়ে দিয়েছেন, রেজাউল করিম সংগঠনে থাকলে তাঁরা থাকবেন না। এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যকরী পরিষদ গঠনের প্রক্রিয়া চলে। কমিশনের প্রধান জামায়াতের কেন্দ্রীয় নেতা আজির আহমেদ এটি তত্ত্বাবধান করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁর পদত্যাগের খবর সঠিক নয়। গণপদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম গতকাল এক বিবৃতিতে বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর শিবির নির্মূলের নামে চিরুনি অভিযান আর শিবিরের মধ্যে বিভেদ সৃষ্টিকারী সংবাদ পরিবেশন একই সূত্রে গাঁথা। শিবিরের কেন্দ্রীয় নেতাদের পদত্যাগে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।বিবৃতিতে বলা হয়, আতাউর রহমান সরকার, ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসাইন সাঈদী, গোলাম মর্তুজা, শামসুল আলম, মাকসুুদুর রহমান, শামসুদ্দিন আহমদের পদত্যাগের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাঁরা পদত্যাগ করেননি। তবে কারা কারা পদত্যাগ করেছেন, বিবৃতিতে সেটি বলা হয়নি।তবে পদত্যাগী একাধিক নেতা গতকালও প্রথম আলোকে বলেছেন, বর্তমান সভাপতিকে বহিষ্কার না করা হলে সংগঠন হিসেবে শিবির আর আগের অবস্থানে ফিরবে না। বরং নেতা-কর্মীরা দল ছেড়ে চলে যাবেন। তাঁরা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদেরও বিচার দাবি করেন। ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের মোট সদস্য ৪১। এর মধ্যে ২৬ জনই পদত্যাগ করেছেন। ৩০ বছরের মধ্যে এটিই শিবিরের সবচেয়ে বড় বিভক্তি। এর আগে ১৯৮২ সালে আদর্শিক দ্বন্দ্বের জের ধরে শিবিরে বড় ধরনের পরিবর্তন ঘটে। তখন সভাপতিসহ কার্যকরী কমিটির অর্ধেক সদস্যকে বহিষ্কার করা হয়। সে সময় শিবিরের বহিষ্কৃত নেতারা ‘ভ্রাতৃ শিবির’ নামে আলাদা আরেকটি সংগঠন করেন। এটাই ছিল শিবিরে বড় ভাঙন।নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা জানান, জামায়াতের রাজনীতিতে বর্তমানে যে বিভক্তি, সেই প্রভাবই পড়েছে শিবিরে।