ফসল নষ্ট করায় দুই ষাঁড়ের ফাঁসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতের ফসল নষ্ট করায় ক্ষুব্ধ তিন কৃষক দুই ষাঁড়কে ফাঁসিতে ঝুলিয়েছেন। ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার মায়াপুর গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।খবরে বলা হয়, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই গ্রামে গিয়ে ফাঁস থেকে ষাঁড় দুটি নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর দুজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মায়াগ্রামের বাসিন্দা দর্শন সিংকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে দর্শন সিং পুলিশকে জানান, দুটি ষাঁড় তাঁর খেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করলে তিনি ক্ষুব্ধ হন। পরে তিনি ওই গ্রামের আরও দুই আত্মীয়কে নিয়ে ষাঁড় দুটি আটক করে গ্রামের বিদ্যালয়ের একটি গাছে ফাঁসিতে ঝোলান। এই তিনজনের বিরুদ্ধে মধ্যপ্রদেশে গরুসহ গবাদিপশু সুরক্ষা আইনের ৪২৯ অনুচ্ছেদের ৪, ৬ ও ৯ ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।