ফাঁসি চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর ছাপিয়ে আশপাশের এলাকা গতকালও দিনভর মুখর ছিল প্রতিবাদী মানুষের স্লোগানে। কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজপথে আঁকা হয়েছে ব্যঙ্গচিত্র, আলপনা। পোড়ানো হয়েছে রাজাকারের প্রতীকসংবলিত কুশপুত্তলিকা। দুপুর গড়িয়ে বিকেল হতে না-হতেই জনতার স্রোতে পরিণত হয় প্রেসক্লাব-সংলগ্ন জামালখান এলাকা। তরুণদের প্রতিবাদে শামিল হয়েছিলেন মায়ের সঙ্গে শিশু, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, অফিসফেরত কর্মজীবী, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সবার একটাই দৃপ্ত শপথ, ‘রাজাকারের ফাঁসি চাই’ ছবি: প্রথম আলো