ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার দুপুরে মাসুদ (৩৫) নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যু হয়েছে। কাশিমপুরের কারারক্ষী খোরশেদ জানান, মাসুম কাশিমপুর কারাগারের কয়েদি। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আজ সকালে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাসুদের বাবার নাম মোতাহার হোসেন। তবে তাঁর ঠিকানা জানা যায়নি।