ফাঁসির রায়ের বিরুদ্ধে সাঈদীর আপিল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার আপিল করা হচ্ছে। আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এতে মৃত্যুদণ্ড থেকে তাঁকে অব্যাহতির আরজি থাকছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির আদেশ দেন। বিচারে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটির অভিযোগ প্রমাণিত হয়েছে। এগুলো হলো, ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬ ও ১৯ নম্বর অভিযোগ। এগুলোর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগ হত্যার, ১৪ ও ১৬ নম্বর অভিযোগ ধর্ষণের এবং ১৯ নম্বর অভিযোগ ধর্মান্তরিত করার। বাকিগুলো নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠন এবং এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগ।