টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয়ের জন্য ইংল্যান্ডকে ১২৯ রানের টার্গেট দিয়েছে গতবারের রানারআপ শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে এ সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ব্যাটসম্যানদের চাপে ফেলেন ইংলিশ বোলাররা। প্রথম ৪.১ ওভারেই জয়সুরিয়া (১), দিলশান (৯) ও জয়াবর্ধনের (১০) উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। দলের রান তখন ২৬। এ সময় হাল ধরেন ম্যাথিউস। ৩ চার ও ১ ছয়ে ৪৫ বলে ৫৮ করে রানআউট হন। সাঙ্গাকারা ও কাপুগেদারা দুজনই করেন ১৬। ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৮। ইংল্যান্ডের ব্রড ২১ রানে ২টি এবং ব্রেসনান, সাইডবটম ও সোয়ান ১টি করে উইকেট নেন। ইংল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৮৫ রান।শ্রীলঙ্কা গত আসরে রানার আপ হয়েছিল। আর, ইংল্যান্ড এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে।আজকের ম্যাচের জয়ী দল কাল অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-পাকিস্তানের ২য় সেমি ফাইনালে জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে ১৬ মে। ওয়েবসাইট।