ফাদার মারিনো রিগনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ইতালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাদার মারিনো রিগনকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন রবিশঙ্কর মৈত্রী। নাম ফাদার মারিনো রিগন: ভেনিস টু সুন্দরবন। আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ইতালির ভিল্লাভেরলা, ভেরোনা এবং ভেনিসে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী হবে। এ উপলক্ষে রিগন পরিবারের আমন্ত্রণে গতকাল শনিবার ইতালি গেছেন রবিশঙ্কর মৈত্রী। তিনি জানান, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে তিনি ফাদার মারিনো রিগনকে নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন এলাকা, কুষ্টিয়া, ঢাকা ও ইতালির ভিচেঞ্চা, ভেনিস, ভিল্লাভেরলা এবং থিয়েনে এলাকায় প্রামাণ্যচিত্রটির দৃশ্য ধারণ করা হয়।ফাদার মারিনো রিগন ১৯৫৩ সাল থেকে বাংলাদেশে আছেন। এই পুরো সময়টায় তিনি মানবসেবা করেছেন। তিনি রবীন্দ্র, লালন এবং জসীমউদ্দীনের বিভিন্ন গ্রন্থ ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। ফাদার রিগনকে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব দেওয়া হয়।প্রামাণ্যচিত্রের ডিভিডি প্রকাশ করেছে লেজার ভিশন।