ফান্ডামেন্টালস অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মো. রবিউল হোসাইন, অংকুর প্রকাশনী, প্রকাশ ২০১১ মূল্য: ৭৫০ টাকারাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান মো. রবিউল হোসাইনের লেখা বই ফান্ডামেন্টালস অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক সংগঠনগুলোর উৎপত্তি, ক্রমবিকাশ এবং সেগুলোর ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বইটি লেখা হয়েছে। এতে আটটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে আছে আন্তর্জাতিক সংগঠনগুলোর ওপর প্রাথমিক আলোচনা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে লিগ অব নেশনস নিয়ে বিস্তারিত আলোচনা। তৃতীয় অধ্যায়ে রয়েছে জাতিসংঘ নিয়ে আলোচনা। এ অধ্যায়ে জাতিসংঘের ক্রমবিকাশ, উৎপত্তি এবং বর্তমান প্রেক্ষাপটে এর ভূমিকা বিস্তারিত আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে রয়েছে বিশেষায়িত সংস্থা নিয়ে আলোচনা। পঞ্চম অধ্যায়ে রয়েছে আঞ্চলিক সংস্থাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। ষষ্ঠ অধ্যায়ে জাতিসংঘের বিচারিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ে রয়েছে অভ্যন্তরীণ আঞ্চলিক সংস্থা এবং বেসরকারি আন্তর্জাতিক সংগঠনগুলো নিয়ে আলোচনা। বইটির প্রতিটি অধ্যায়ে সর্বশেষ তথ্যগুলো এবং বিশ্ব প্রেক্ষাপটে এর ভূমিকা তুলে ধরা হয়েছে। বর্তমান আইন শিক্ষার পাঠ্যসূচিতে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সংগঠন একটি উল্লেখযোগ্য অংশ। কিন্তু শিক্ষার্থীদের চাহিদা পূরণে নির্ভর করতে হচ্ছে ভিনদেশি বইগুলোর ওপর। এ বইটি সে অভাব অনেকটাই পূরণ করবে। আন্তর্জাতিক সংগঠন এবং আইনের ওপর দীর্ঘদিন শিক্ষকতা এবং গবেষণা করছেন অধ্যাপক রবিউল হোসাইন। তাঁর অভিজ্ঞতা এবং গবেষণা বইতে ফুটে উঠেছে। বইটি শুধু আইনের শিক্ষার্থীদের নয়, আন্তর্জাতিক আইন নিয়ে আগ্রহী যেকোনো পাঠকের চাহিদা মেটাবে। বিশেষ করে, বিসিএস ও বিজেএস পরীক্ষার্থীদেরও অনেক কাজে আসবে।