ফারুক হত্যা মামলায় শিবির সভাপতি আরও ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।আজ শুক্রবার বিকেলে পুলিশ তাঁকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক আমিরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে হামলায় দায়ের করা ১০টি মামলায় গোলাপকে আসামি করা হয়েছে। তাঁকে ২৪ মার্চ রাতে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২৬ মার্চ রাজশাহীর মতিহার থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়।