ফারুক হত্যা মামলায় সাকার জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পুড়িয়ে ফারুক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আজ বুধবার জামিন পেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সাকা চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। গত বছরের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।এর আগে সাকা চৌধুরীর আইনজীবীরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। এরপর সাকা চৌধুরীর আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাকা চৌধুরীর ওই আবেদনের ওপর আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন। মানবতাবিরোধী অপরাধসহ কয়েকটি মামলায় সাকা চৌধুরী বর্তমানে কারাগারে আটক রয়েছেন।