ফারুক হত্যাকাণ্ড: রাইজুল ও গিয়াসউদ্দিন ৭ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার অন্যতম দুই আসামি শিবির ক্যাডার রাইজুল ইসলাম ও জামায়াত কর্মী গিয়াসউদ্দিনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাদের রাজশাহী মুখ্য মহানগর হাকিম রিমান্ডের এই আদেশ দেন। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সহ-সভাপতি ও ফারুক হত্যা মামলার সাত নম্বর আসামি রাইজুল ইসলামকে গত বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। আজ দুপুরে তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে, ফারুক হত্যা মামলার চার নম্বর আসামি ও নগরের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত কর্মী গিয়াসউদ্দিনকে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা থেকে গ্রেপ্তার করে র্যাব।