ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় এক শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতক্ষীরা থেকে শাহিনুর রহমান (২৩) নামের একজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম শাহাজাহান মোড়ল। শাহিনুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আমরা খবর পাই যে ফারুক হত্যার সঙ্গে জড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মী শাহিনুর রহমান তাঁর গ্রামের বাড়ি ইন্দ্রনগরে পালিয়ে রয়েছেন। গোপনে তিনি বাড়িতে শিবির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছেন।’ এ সংবাদের ভিত্তিতে তাঁদের বাড়ির পেছনের দিকে একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, এ সময় সে কয়েকজন শিবির কর্মীর সঙ্গে গোপন বৈঠক করছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যরা সটকে পড়ে। তাঁর বিরুদ্ধে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।আলমগীর হোসেন আরও জানান, শাহিনুর রহমানকে বিশেষ ব্যবস্থায় রাজশাহী মতিহার থানায় পাঠানো হবে।