ফারুককে দেখতে হাসপাতালে গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। আজ শুক্রবার দুপুরে তিনি ফারুককে দেখতে হাসপাতালে যান।এ সময় চিকিৎসকেরা ফারুকের শারীরিক অবস্থা সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন।বিএনপির প্রচার সম্পাদক ফারুক ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গত বুধবার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের হামলায় আহত হন ফারুক। ওই দিনই তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউএনবি