ফারুককে পেটানোয় হারুনকে পদক: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে রাজপথে আঘাত করা নিয়ে সমালোচনায় পড়া উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ এবার পুলিশের সর্বোচ্চ পদক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। তাঁর এই পদক পাওয়ার ক্ষেত্রে ফারুককে রাজপথে আঘাত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।২০১১ সালের ৬ ও ৭ জুলাই বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সে সময়ের তেজগাঁও জোনের সহকারী উপকমিশনার (এডিসি) হারুনুর রশিদের সঙ্গে ফারুকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে একপর্যায়ে পুলিশের লাঠির আঘাতে ফারুক আহত হন। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটাও তাঁকে পদক দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে...।’আজ পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ টেলিকম ভবন মিলনায়তনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।