ফারুকীর কাছ থেকে ঈদি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে তিশা অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। এসব নাটক আর ঈদ উদ্যাপন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর অবসর পেলেন?গত কোরবানির ঈদের পর সাত দিন কোনো কাজ করিনি। এরপর আর কোনো বিরতি নিতে পারিনি। এবার ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। মঙ্গলবার থেকেই আবার কাজ করতে হবে। ঈদের এই কদিন যে কোনো কাজ করিনি, এর জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছেন শ্বশুরবাড়ির লোকজন এবং আমার মা। আর আমার স্বামী মোস্তফা সরয়ার ফারুকীও খুশি হয়েছে।ঈদি কেমন পেলেন?পেয়েছি যেমন, তেমনি আবার দিয়েছিও। তবে ফারুকী আমাকে এখনো ঈদি দেয়নি। ভালো কথা মনে হয়েছে, ওর কাছ থেকে ঈদি নিতে হবে!ঈদে আপনার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। কেমন লেগেছে? এবার ঈদে আমার অভিনীত সাতটি নাটক প্রচারিত হয়েছে। গত বছর ঈদের পরই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার ঈদে কম নাটকে কাজ করব। সেটাই করেছি। যে নাটকগুলো প্রচারিত হয়েছে, সেগুলোর জন্য দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন কী নিয়ে ব্যস্ত?আমি মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিতে অভিনয় করব। ঈদের কাজের অবসরে এখন আমাদের মহড়া হচ্ছে। এখানে আমার সঙ্গে আরও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও রুমী ভাই। কিছুদিনের মধ্যেই ছবিটির ডামি শুটিং করা হবে। মূল শুটিং শুরু হবে ডিসেম্বরে।