ফারুকের প্রাণভিক্ষার আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ফারুক রহমানের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি জিল্লুর রহমান নাকচ করেছেন বলে জানা গেছে।রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর দুই খুনি সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে আদালতের আদেশ জানায় কারা কর্তৃপক্ষ। এর পরপরই বিকেলে ফারুক রহমান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। ফারুকের করা আবেদনটি কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠায়। আইন মন্ত্রণালয় আবেদন বিবেচনার সুযোগ নেই মর্মে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠায়। পরে তা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি সেটি নাকচ করে দেন। অপর খুনি সুলতান শাহরিয়ার রশিদ প্রাণভিক্ষার আবেদন করেননি।